পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলের কারাগারে

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলের কারাগারে



নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলের কারাগারে

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি;

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে বিমান কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) দুপুরের দিকে আসামি নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আফসানা ইসলাম রুমি তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, ২০২৩ সালের ৬ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার ইসমাইল হোসেন বাবুলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

কারাগারে পাঠানো আসামি মো.শাহাদাত হোসেন (৩৬)। তিনি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হক মিস্ত্রির ছেলে এবং  একই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরবানু আলেয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর পরই ভুক্তভোগী বিমান কর্মকর্তা সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাস ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ঘটনার সাথে জড়িত আসামি রুবেল (২৮) জাহাঙ্গীর আলম (৩৮) মো.হারুন (৩৫) খুরশিদ আলম (৬০) মো.মোশারফ হোসেন (৪৫) কে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের ভাষ্যমতে শাহাদাতকে ওই ডাকাতি মামলায় চার্জশীটভুক্ত ২নং আসামি করা হয়। শাহাদাতের বাড়িতে মিটিং করে বিমান কর্মকর্তা বাবুলের বাড়িতে ডাকাতি করা হয়। ওই সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। এ মামলায় ১৪জন চার্জশীটভুক্ত আসামি।

বাদী পক্ষের আইনজীবী শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বিচারক মামলার শুনানী শেষে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে। তার বিরুদ্ধে এ ছাড়াও চুরি, ডাকাতি,মাদক ও নারী নির্যাতনের মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

আরও খবর