চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ভাঙা ঘরে চাঁদের হাসি: অভাব জয় করে মেডিকেলে তিথি, এখন প্রয়োজন শুধু একমুঠো আকাশ

জরাজীর্ণ এক ছাপরা ঘর। উইপোকায় খাওয়া কাঠের বেড়া আর চুইয়ে পড়া বৃষ্টির ভয়। যেখানে মাথা গোঁজার ঠাঁইটুকু পেতেই বাবা-মাকে রাত কাটাতে হয় বারান্দায়, সেই জীর্ণ কুটির থেকেই আজ ভেসে এলো এক আকাশ জয়ের খবর। যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মেয়ে তিথি সাহা (১৯) এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নীলফামারী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।কিন্তু এই সাফল্যের আনন্দ ছাপিয়ে এখন তিথির পরিবারে জেঁকে বসেছে এক তীব্র বিষাদ। কারণ, যে ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে ডাক্তার হওয়ার স্বপ্ন কি বিলাসিতা?তিথির বাবা ভ্যানে করে গ্রামে গ্রামে জুস ও মসলা ফেরি করেন। আর মা মাধবী সাহা দিনরাত পরিশ্রম করে ঘরে বানান কাগজের ঠোঙা ও পাঁপড়। সামান্য আয়ে কোনোমতে দিন চললেও মেয়ের পড়ার জেদকে হার মানতে দেননি তারা। তিথিও তার প্রতিদান দিয়েছেন মেধা দিয়ে। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে দেয়াল হয়ে দাঁড়াতে পারে না দারিদ্র্য।

মা মাধবী সাহা ছলছল চোখে বলেন, "মেয়ের ফরম পূরণের টাকাও ধার করে জোগাড় করেছি। শিক্ষকরা অনেকে ফ্রিতে পড়িয়েছেন বলে ও আজ এতদূর আসতে পেরেছে। কিন্তু এখন নীলফামারীতে গিয়ে ভর্তি হওয়ার টাকা কোথায় পাব? আমাদের স্বপ্ন কি তবে শুরুতেই শেষ হয়ে যাবে?"আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির ফি এবং প্রাথমিক আনুষঙ্গিক খরচের এই বোঝা তিথির পরিবারের জন্য পাহাড়সম।তিথি সাহা স্বপ্ন দেখেন একজন চিকিৎসক হয়ে তার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। কিন্তু অর্থের অভাবে একজন মেধাবীর স্বপ্ন এভাবে অঙ্কুরেই বিনষ্ট হতে পারে না। সমাজের হৃদয়বান মানুষ, বিত্তশালী ব্যক্তি কিংবা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যদি তিথির পাশে দাঁড়ায়, তবেই হয়তো এই ভাঙা ঘরের মেয়েটি একদিন স্টেথোস্কোপ হাতে বদলে দেবে এক একটি প্রাণ।আসুন, আমরা যে যার জায়গা থেকে তিথির এই স্বপ্ন যাত্রায় শামিল হই। একটি মেধার অকাল মৃত্যু রোধ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আরও খবর