মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভোলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-01-2026 10:18:49 am


গত বছরের শেষ দিকে বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। তারই ধারাবাহিকতায় এবার উপকুলীয় জেলা ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দ্বীপজুড়ে বসতঘর, মসজিদ, বিভিন্ন দালানকোঠা ও হাসপাতাল ভবন কেঁপে ওঠে। শুক্রবার (০৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে ফজরের নামাজের সময় হঠাৎ করে কাঁপুনি শুরু হয়। মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী জানান, নামাজরত অবস্থায় মসজিদে স্পষ্টভাবে কাঁপুনি অনুভূত হয়, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব বলেন, ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়। সে সময় অনেক ঘরের আসবাবপত্র নড়েচড়ে ওঠে। মাদ্রাসার রোড এলাকার বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া জানান, কাঁপুনির সময় ঘরের ভেতরে থাকা জিনিসপত্র নড়তে থাকে এবং কিছু পুকুরের পানিও টলমল করতে দেখা যায়।


হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালে পুরো মসজিদ কেঁপে ওঠে, যা সহজেই টের পাওয়া গেছে।


স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাব হিসেবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও খবর