রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

পবিপ্রবি উপ-উপাচার্যের বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার কবর জিয়ারত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।



শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়।


শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ত্যাগের কোনো তুলনা নেই। তিনি আজীবন আপসহীনভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। তাঁর অনুসৃত পথ ধরেই দেশ আজ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।


তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।



এ সময় তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের স্বার্থে তিনি নিজের সবকিছু উৎসর্গ করেছেন, কারাবরণ করেছেন এবং গুরুতর অসুস্থতার মধ্যেও দেশের বাইরে যাননি। তিনি বলতেন, “এই দেশের মাটিই আমার একমাত্র ঠিকানা।”


উল্লেখ্য, কবর জিয়ারতকালে পবিপ্রবির বিভিন্ন অনুষদের বিএনপিপন্থী শিক্ষকগণ প্রো-ভিসির সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও খবর