‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন "কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন" এর উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে জেলার নগুয়া প্রথম মোড়, স্বপ্ন কুটির এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক  মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো. মোজাম্মেল হোসেন তার বক্তব্যে বলেন, আজ আমি বক্তৃতা শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে, আমরা সামাজিক সংগঠন কেন করি? শুধুমাত্র একটি নাম, একটি পদবি পাওয়ার জন্য? নাকি এর পেছনে আরও বড় কোনো দায়িত্ব আছে? আমাদের সামাজিক সংগঠন করার উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো, তাদের জীবন পরিবর্তনের জন্য কাজ করা। এটি নেতৃত্ব বা ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও মূল্যবোধের শিক্ষা নেওয়ার জন্য। তিনি আরও বলেন, একজন সচেতন যুবক একজন মানবিক সংগঠক, সে চাইলে একজন মানুষের জীবন বদলে দিতে পারে। আমরা সামাজিক সংগঠন করি মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শেখার জন্য, ক্ষমতা দেখানোর জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জনের জন্য। আমরা সামাজিক সংগঠন করি নিজেদের বড় করার জন্য নয়, মানুষের কষ্ট ছোট করার জন্য।

এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক জেড এ শাহাদাত হোসেন, উপদেষ্টা ও কিশোরগঞ্জ উদ্যোক্তা ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আসাদুজ্জামান খান মনির, উপদেষ্টা আতিকুল ইসলাম শামীম, জয়নাল আবেদীন, মোঃ এমদাদ উদ্দিন সবুজ, মোহাম্মদ বোরহান উদ্দিন, সুমন, রাজ্জাক প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, জেলার ১৩ উপজেলার উপজেলা বিষয়ক সম্পাদক সহ সকল কার্যনির্বাহী সদস্যগণ।

সভায় উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্যরা নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সংবর্ধিত ভাবে উপদেষ্টা এবং কার্যনির্বাহী সদস্যরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং আগামী দিনের সামাজিক ও যুব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—সংগঠন হবে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল, স্বচ্ছ ও মানবিক মূল্যের উপর ভিত্তি করে।

সভা শেষে সমাপনী বক্তব্যে কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি মো. মোজাম্মেল হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা কথার জন্য নয়, কাজের জন্য এখানে এসেছি। আসুন, একসাথে সংগঠনকে এমনভাবে এগিয়ে নিয়ে যাই যে মানুষের আস্থা এবং যুবকদের আশা উভয়ই অর্জিত হয়।


আরও খবর