চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুষ্ঠু ভোট হলে ৪০ থেকে ৭০টি আসন পাব: শামীম হায়দার পাটোয়ারী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-01-2026 12:40:05 pm

সুষ্ঠু ভোট হলে ও লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসন পাবে বলে আশা করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, ‘ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড (অনিশ্চিত)। যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, আমি মনে করি ৪০ থেকে ৭০টি আসন পাব।

আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন।

যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে।’
 
গতকাল রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, গতকাল (শনিবার) দলের ১৩ প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন।

এর মধ্যে ১১ জনের আপিল গ্রহণ হয়েছে, দুজনের নামঞ্জুর হওয়ায় তারা উচ্চ আদালতে যাবেন। আজ (রবিবার) পর্যন্ত কুমিল্লা-১ আসনের সৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান ও বগুড়া-২ আসনের মো. শরিফুল ইসলাম জিন্নার আপিলও গ্রহণ করা হয়েছে। জাপা মহাসচিব বলেন, আজ (রবিবার) আরো চারটি এবং আগামীকাল (সোমবার) ছয়–সাতটি আপিল শুনানি হবে। আপিল ট্রাইব্যুনাল কারিগরি ত্রুটি সংশোধনের সুযোগ দিচ্ছে, ফলে আরও প্রার্থী নির্বাচনে ফিরে আসতে পারছেন।

শামীম হায়দার বলেন, ১২–২৯ ডিসেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ থাকায় অনেক প্রার্থী সময়মতো মনোনয়ন জমা দিতে পারেননি। অতীতে ছোটখাটো ভুল রিটার্নিং কর্মকর্তারা সংশোধনের সুযোগ দিতেন, এবার তা হয়নি। রিটার্নিং কর্মকর্তারা মবের ভয় ও ট্যাগিংয়ের কারণে ইতিবাচক বিবেচনা করতে পারেননি, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা।
 
তিনি বলেন, ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢকরণ না করলে আমরা একটা ফলহীন-মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে, তাদেরও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয়, তাদের ম্যান্ডেট ঘাটতি হবে।

তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে। সকলেই সকলকে স্পেস দেবে। আমরা মনে করি এ রকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে। জাপা মহাসচিব বলেন, আজ (রবিবার) আরো চারটি এবং আগামীকাল (সোমবার) ছয়–সাতটি আপিল শুনানি হবে। আপিল ট্রাইব্যুনাল কারিগরি ত্রুটি সংশোধনের সুযোগ দিচ্ছে, ফলে আরও প্রার্থী নির্বাচনে ফিরে আসতে পারছেন।

শামীম হায়দার বলেন, ১২–২৯ ডিসেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ থাকায় অনেক প্রার্থী সময়মতো মনোনয়ন জমা দিতে পারেননি। অতীতে ছোটখাটো ভুল রিটার্নিং কর্মকর্তারা সংশোধনের সুযোগ দিতেন, এবার তা হয়নি। রিটার্নিং কর্মকর্তারা মবের ভয় ও ট্যাগিংয়ের কারণে ইতিবাচক বিবেচনা করতে পারেননি, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা।
 
তিনি বলেন, ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢকরণ না করলে আমরা একটা ফলহীন-মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে, তাদেরও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয়, তাদের ম্যান্ডেট ঘাটতি হবে।

তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে। সকলেই সকলকে স্পেস দেবে। আমরা মনে করি এ রকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে। জাপা মহাসচিব বলেন, একটা লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলব কিছুটা বিএনপি-জামায়াতের সরকার বিদ্যমান। কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে। নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা। প্রশাসনের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ট্রান্সফার করা এবং লেভেল প্লেয়িং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা।
 
 
 
Tag
আরও খবর