মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

যশোরে দুদকের হাতে আটক ডিপিইওর পক্ষে দুই হাজার শিক্ষকের গণস্বাক্ষর: মাঠে নেমেছে উচ্চপর্যায়ের তদন্ত টিম

যশোরে ঘুষের টাকাসহ আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) আশরাফুল আলমের ঘটনায় নতুন মোড় নিয়েছে। একদিকে দুদকের আইনি প্রক্রিয়া, অন্যদিকে আটক কর্মকর্তার মুক্তির দাবিতে হাজারো শিক্ষকের রাজপথ কাঁপানো আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে যশোর। এই পরিস্থিতির মধ্যেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত শুরু করেছে।গত ১০ ও ১১ জানুয়ারি যশোর সার্কিট হাউসে অবস্থান করে ঘটনার বিস্তারিত শুনানি করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি। কমিটির প্রধান, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের এই টিম অভিযোগকারী শিক্ষক নূর নবী এবং অভিযুক্ত ডিপিইওর পক্ষে-বিপক্ষে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন।কমিটি সূত্রে জানা গেছে, কেবল শিক্ষকই নন, জেলার প্রায় ৫৩ জন শিক্ষা কর্মকর্তার (টিও এবং এটিও) লিখিত বক্তব্যও গ্রহণ করেছে এই টিম। তবে শিক্ষা কর্মকর্তারা সবাই ডিপিইওর পক্ষ নিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।তদন্ত চলাকালে যশোরের প্রায় ২ হাজার প্রাথমিক শিক্ষক ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে তদন্ত কমিটির কাছে লিখিত পত্র জমা দিয়েছেন। তাদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম কোনো দুর্নীতির সাথে জড়িত নন, বরং তিনি গভীর ষড়যন্ত্রের শিকার। শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগকারী শিক্ষক নূর নবীকে ‘দুষ্টু প্রকৃতির’ হিসেবে উল্লেখ করে তাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

আশরাফুল আলমের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বিশাল মানববন্ধন করেন শিক্ষকরা। শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম ও শাহিনুর রহমানসহ বক্তারা অভিযোগ করেন, "এটি একটি পরিকল্পিত পাতা ফাঁদ। একজন সৎ কর্মকর্তাকে ফাঁসানোর অপচেষ্টা চলছে।" মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান জানান, অধিদপ্তরের শৃঙ্খলা শাখার নির্দেশনা অনুযায়ী গত ৮ জানুয়ারি এই কমিটি গঠিত হয়। তিনি বলেন, "আমরা ১০ ও ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিবিড়ভাবে শুনানি গ্রহণ করেছি এবং কিছু স্পট সরেজমিনে পরিদর্শন করেছি। প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।"অন্যদিকে, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, শিক্ষকরা তাদের প্রিয় কর্মকর্তার মুক্তির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, গত সপ্তাহে যশোরের বসুন্দিয়া খানপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নূর নবীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ডিপিইও আশরাফুল আলমকে আটক করে। সেই রাত থেকেই তার মুক্তির দাবিতে আন্দোলনে সরব রয়েছেন জেলার প্রাথমিক শিক্ষকরা।


আরও খবর