মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

দৈনিক খোলা কাগজে জেলার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক এহসান বিন মুজাহির

দেশের প্রথম সারির অন্যতম জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকায় পদোন্নতি পেয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও পত্রিকাটির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক। কাজের স্বীকৃতিস্বরূপ তাকে মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।

দেশের প্রথম সারির অন্যতম জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকায় পদোন্নতি পেয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও পত্রিকাটির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক। কাজের স্বীকৃতিস্বরূপ তাকে মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।




দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে সারা দেশের জেলা প্রতিনিধিদের নিয়ে গঠিত হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি এ ঘোষণা দেন। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পদোন্নতি কার্যকর হবে বলে জানানো হয়।


খুব অল্প সময়ের মধ্যেই পেশাগত দক্ষতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও ধারাবাহিক কর্মতৎপরতার মাধ্যমে পত্রিকা কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন লেখক ও কলামিস্ট মো. এহসানুল হক  (এহসান বিন মুজাহির)। তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি দৈনিক খোলা কাগজ পত্রিকায় শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। একই বছরের ২১ মার্চ প্রথম পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ওই পত্রিকায় এক বছরের কর্মজীবনে তার পরিবেশিত প্রতিবেদনগুলো জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত এক বছরে তার করা ৩৭টি অনুসন্ধানী প্রতিবেদন, ২৬টি বিশেষ প্রতিবেদন, প্রকৃতি ও পরিবেশ বিষয়কসহ বিভিন্ন ধরণের ২২০টি ফিচার নিউজ, ১৮টি কৃষি বিষয়ক ফিচার এবং ১৪০টি কারেন্ট নিউজ খোলা কাগজ-এর প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে। এক বছরে মোট ৪৪১টি সংবাদ প্রিন্ট সংস্করণে ছাপা হয়।


তার একাধিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত কমিটি গঠন, শোকজ নোটিশ প্রদান ও জরিমানা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা। সাংবাদিকতার পেশাগত সাফল্য ও দায়বদ্ধতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তার কাজকে মূল্যায়ন করা হচ্ছে।


তবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকে নানা প্রতিবন্ধকতা, বিব্রতকর পরিস্থিতি এবং তথ্য অধিকার আইনে আবেদন করতে গিয়ে ব্যক্তিগত অর্থ ব্যয়ের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও খোলা কাগজ কর্তৃপক্ষ সবসময় তার পাশে থেকেছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে জাতীয় দৈনিক ও অনলাইন একাধিক গণমাধ্যমে কাজ করলেও খোলা কাগজ-এর মতো অনিয়ম ও দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনে এমন দৃঢ় সমর্থন অন্য কোথাও পাননি বলেও জানান তিনি।


এক প্রতিক্রিয়ায় মো. এহসানুল হক পদোন্নতির জন্য খোলা কাগজ সম্পাদক মহোদয়সহ পুরো খোলা কাগজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি নির্বাহী সম্পাদক মো. মনির হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


সাংবাদিক এহসান বিন মুজাহির একজন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতি ও অপরাধচক্রের বিরুদ্ধে পেশাদারিত্বের সাথে সাংবাদ প্রকাশ করে আসছেন। এর জেরে একাধিকবার তিনি হুমকি ও হামলার শিকার হয়েছেন। সর্বশেষ গত ২১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়।


এছাড়াও সাংবাদিক এহসান একাধারে লেখক-কলামিস্ট  ও শিক্ষক। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত উপসম্পাদকীয় কলাম ও ধর্ম-সাহিত্য পাতায় ফিচার লিখেছেন। স্থানীয়- আঞ্চলিক দৈনিক, সাপ্তাহিক পত্রপত্রিকা, ম্যাগাজিনসহ বিভিন্ন দেশি-বিদেশি অনলাইন পোর্টালেও প্রকৃতি, পরিবেশ, কৃষি, সাহিত্য-সংস্কৃতি ও ধর্ম বিষয়ক এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ ছড়া, কবিতা লিখেছেন। 


তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিনে ফাজিল এবং আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে ঢাকা সরকারি মাদরাসা-ই আলিয়া থেকে কামিল মাস্টার্স ও বিআই ইউ এর অধিনে ইসলামিক স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন।


এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। মৌলভীবাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের।

Tag
আরও খবর