চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় আইনের লোক পরিচয়ে দু’ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

চাঁদপুরের কচুয়ায় দুই ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে উপজেলার শুয়ারুল-দীঘিরপাড় গ্রামের বাসিন্দা ও সাচার বাজারের ব্যবসায়ী মো. মনির হোসেন ও ইসমাইল হোসেনের গৃহে পৃথক ভাবে এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় সংঘবদ্ধ মুুগোশধারী ডাকাতদল নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীদের গৃহে কৌশলে তালা ভেঙ্গে প্রবেশ করে গৃহের লোকদের মারধর করে দু’পরিবারের নগদ ১০ লক্ষ টাকা ও ১২ ভরি স্বর্ন-গহনাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। এছাড়া দুলাল নামের গভীর নলকূপের এক ম্যানাজার কে সারারাত হাত পা বেধেঁ রাখে ওই ডাকাত দল।

ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মো. মনির হোসেন বলেন, তিনি রবিবার তার স্ত্রী-কে ডাক্তার দেখাতে কুমিল্লা যান। মধ্য রাতে তার ছেলে মুজাহিদকে হাত-পা বেধে মারধর করে স্টিরের আলমিরা থেকে নগদ টাকা ও ৯ ভরি স্বর্ন নিয়ে যায় বলে তিনি জানান। একই ভাবে দিঘীড়পাড় গ্রামের অপর ব্যবসায়ী মো. ইসমাইলকে ডাকাতদল বেধরক মারধর করে তার গৃহে থাকা নগদ সাড়ে ৫ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্নসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। শুয়ারুল গ্রামে আগেসহ পর-পর দু’টি ডাকাতির ঘটনায় স্থানীয় কতিপয় লোকজনের সহযোগিতা থাকতে পারে বলে এলাকায় গুঞ্জন চলছে। ডাকাতির এ ঘটনায় প্রবাসী ও সাধারণ পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

এ দিকে শুয়ারুল-দীঘিরপাড় প্রধানিয়া বাড়িতে ডাকাতির ঘটনায় খবর পেয়ে সোমবার দুপুরে কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনা উদঘাটনে ক্ষতিগ্রস্থ দু’ পরিবারকে আইনানুগ সহযোগিতা দেয়ার পরামর্শ দিয়েছেন।

Tag
আরও খবর