মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দদুই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ১২ প্রার্থী

রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দুই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ১২ প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসন—২০৯ রাজবাড়ী-১ ও ২১০ রাজবাড়ী-২–এর বৈধ ও চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এই চারজনই চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ), জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা)। অপরদিকে, রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনে মোট আটজন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর রশিদ হারুন (ধানের শীষ), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু (কলস), ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল হিজাযী (শাপলা কলি), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল), গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক (হাত পাখা), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম (দেয়াল ঘড়ি) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মন্ডল (ছড়ি)। নির্বাচন অফিস জানায়, রাজবাড়ী-১ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও চারজন মনোনয়নপত্র জমা দেন এবং যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে রাজবাড়ী-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরবর্তীতে আপিলের মাধ্যমে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের আরও তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। জোটগত সিদ্ধান্তের কারণে পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আজ রাজবাড়ী-১ আসনে চারজন এবং রাজবাড়ী-২ আসনে আটজন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।"
আরও খবর