ভোট শেষে সৌহার্দ্যের 'যশোর মডেল': প্রতিদ্বন্দ্বীদের ঘরে অমিতের বন্ধুত্বের ডাক শৈলকুপাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আসাদুজ্জামান সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত :- অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। চট্টগ্রাম ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে জিতলেন যারা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কীভাবে: মির্জা আব্বাস যশোরে ভোটের পর উত্তাপ: জামায়াতের ‘হামলার’ অভিযোগ, বিএনপির অস্বীকার গণভোটে পড়েছে ৬০.২৬ শতাংশ ভোট, জিতেছে ‘হ্যাঁ’ দিনাজপুরে ৬টি আসনের ৫টিতেই ধানেরশীষর নিরঙ্কুশ বিজয়,একটিতে স্বতন্ত্র প্রার্থী বাঘায় শিবির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর ওলুটপাটের অভিযোগ যশোর-৪ ও ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও এ্যাড. গাজী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ শেরপুরের দুইটি আসনে ভিন্ন দলের জয়: শেরপুর-১ এ জামায়াত, শেরপুর-২ এ বিএনপি বাবার কবরে নবনির্বাচিত এমপি অনিন্দ্য ইসলাম অমিত: কারবালা কবরস্থানে নেতাকর্মীদের ঢল বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে ভূমিধস জয় পেলেন আনোয়ারুল ইসলাম ঐতিহাসিক বাহাদুরপুরে জুমার জামাতে হাজারো মুসল্লির ঢল সাংবাদিক রাজীব সরকারের বাবা আর বেঁচে নেই ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাবের নিজ কেন্দ্রে জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক ! সাতক্ষীরা-৪এ বিজয়ী জামায়াত প্রার্থী গাজী নজরুল নাটোর-১ বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন মেয়ে পুতুল ঢাকা-১৯: বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বড় ব্যবধানে বিজয়ী

বাগবাটি এলাকা থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার


 

মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতিকে বাস্তবায়নে দৃঢ় অবস্থান থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৬ এর অধীনস্থ সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন বাগবাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ ফারুক হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারুক হোসেন কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুর রহিম।

অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে সর্বমোট ৩২৪ (তিনশত চব্বিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর