কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

পিরোজপুরে ৪৯৬ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

পিরোজপুর পৌরসভার পূর্ব শিকারপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামক একটি দুইতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে এ অভিযানটি পরিচালনা করে।অভিযানকালে ভবনটির বিভিন্ন গোপন কুঠুরি তল্লাশি করে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। এছাড়া একই ভবন থেকে আমদানিকৃত কুড়াল, পকেট নাইফ ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পিরোজপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইশরাক রহমান। তিনি বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, ডিএনসি ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. জালাল কাজীর ছেলে মো. টিপু কাজী (৩৭), শাহ আলমের ছেলে মো. নূর ইসলাম (২৮), রওন মিয়ার ছেলে ইমরান (৩৬), এবং সিদ্দিকুর রহমান এর ছেলে মো. শাজিব খান। অভিযান শেষে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমান আদালতে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ১৬ পিস ইয়াবা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করেন। অবশিষ্ট ৪৭৮ পিস ইয়াবা ডিএনসি কর্তৃক দায়েরকৃত মামলার আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযুক্তদের প্রত্যেককে ২৪ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
Tag
আরও খবর