ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রী সেলসিয়াস, শ্রীমঙ্গলের জনজীবন বিপর্যস্ত

মৌলভীবাজার শ্রীমঙ্গলে বইছে তীব্র শৈত প্রবাহ। টানা কয়েক দিন থেকে তীব্র শীত ও হিম হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের ঝলমল আলো থাকলেও উপজেলা জুড়ে বইছে তীব্র হিম হাওয়া। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা আরও বেড়ে যায়। বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না।
শুক্রবার ২০ জানুয়ারি সকাল ৯ টায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫.৬ ডিগ্রী সেলসিয়াস। হিম হাওয়া ও শীতের তীব্রতার কারণে সময়মত কাজে যোগ দিতে পারছেনা শ্রমজীবি মানুষ। সীমাহীন দুর্ভোগে পড়েছেন বোরো চাষী, ছিন্নমূল ও দিনমজুর মানুষ। দিনে ও রাতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কেনাকাটা সবচেয়ে বেশী। পাশাপাশি গবাদিপশু নিয়েও মানুষ পড়েছে বিপাকে। পশুর গায়ে ছেড়া বস্তা ও কাঁথা দিয়ে শীত নিবারণের চেষ্টা করা হচ্ছে। গরম কাপড়ের ফুটপাতের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কেনাকাটা সবচেয়ে বেশী।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুরর্শেদ জানান, অন্য সময়ের তুলনায় এখন শীতজনিত রোগে প্রতিদিন জেলার সরকারি ও বেসরবারি বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের ভর্তির সংখ্যা অনেক বেশি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় মোট বরাদ্দ এসেছে ৩৫ হাজার ২শত ৮০ পিস কম্বল। ইতো মধ্যে কম্বলগুলো জেলার ৭টি উপজেলার ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা চাওয়া হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, কুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন কেটে যাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে।শুক্রবার সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলার উপর দিয়ে বইছে তীব্র শৈত প্রবাহ। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়ার এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে। এ অঞ্চলে মূলত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের তীব্রতা বেশী থাকে।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও খবর







6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

২ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে