ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

নির্বাচনী নিরাপত্তায় সীমান্তে বিজিবির ‘আয়রন শিল্ড’: যশোর সীমান্তে জিরো টলারেন্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষায় অভেদ্য দুর্গ গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অস্ত্র, গোলাবারুদ অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সীমান্তজুড়ে জারি করা হয়েছে ‘জিরো টলারেন্স’ নীতি।শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন আমড়াখালি বিজিবি চেকপোস্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি, এসপিপি, পিবিজিএম, পিএসসি।বিজিবি অধিনায়ক জানান, এবারের নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কেবল ম্যানুয়াল টহল নয়, যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। সীমান্ত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারিতে ব্যবহৃত হচ্ছে ড্রোন এবং বিজিবি সদস্যদের পোশাকে থাকছে বডি ওর্ন (Body-worn) ক্যামেরা। এছাড়া বিস্ফোরক ও মাদক শনাক্তকরণে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধীনে থাকা ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর) বিবেচনায় নিলে ১৮টি জেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে স্থাপন করা হয়েছে ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প।সংবাদ সম্মেলনে অধিনায়ক আশ্বস্ত করে বলেন,"আমাদের প্রধান অগ্রাধিকার হলো সীমান্ত সুরক্ষিত রাখা এবং ভোটারদের মনে আস্থা তৈরি করা। কোনো অবস্থাতেই দেশের ভেতরে অবৈধ অস্ত্র বা বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা চাই প্রতিটি মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।"

 তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ (Level Playing Field) নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।সারাদেশের সীমান্ত সুরক্ষিত রেখে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত থাকছেন ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য। দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার সম্বলিত কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।বর্তমানে আমড়াখালি চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবির এই কঠোর অবস্থান জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর