মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বক্তব্যে ‘জান্নাত’ ‘জাহান্নাম’ গুলিয়ে ফেললেন প্রতিমন্ত্রী!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 11:36:13 pm

সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক :


শোক দিবস উপলক্ষ্য আয়োজিত দলীয় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বক্তব্যের একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে প্রতিমন্ত্রী বলছেন, ‘এটা স্লিপ অব টাং’। তিনি এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।


গতকাল সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কায়মনে তাঁর জন্য দোয়া করব, বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়।’


এ নিয়ে সমালোচনা শুরু হলে প্রতিমন্ত্রী বলেন, ভুলবশত তাঁর মুখ থেকে এমন বাক্য বের হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন এবং বক্তব্য সংশোধন করে বঙ্গবন্ধুকে ‘জান্নাত’ দানের দোয়া করেছেন।


এ ব্যাপারে জানতে পরে যোগাযোগ করা হলে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘ওটা স্লিপ অব টাং। আমি আজ তিন উপজেলায় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি। ক্লান্তি ছিল, অনিচ্ছাকৃত ভাবে জান্নাত শব্দের স্থলে জাহান্নাম বলে ফেলেছি। সঙ্গে সঙ্গে সরি বলে বক্তব্য ঠিক করেছি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।’


এ নিয়ে কোনো লিখিত সংশোধনী দেবেন কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘সংশোধনী দেওয়ার প্রয়োজন নেই। আমি সঙ্গে সঙ্গে সরি বলে বক্তব্য সংশোধন করেছি।’


অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলছেন, প্রতিমন্ত্রী ভুলবশত মুখ ফসকে জাহান্নাম বললেও তিনি পরক্ষণে দুঃখ প্রকাশ করে তা সংশোধন করেছেন। কিন্তু একটি পক্ষ তাঁর বক্তব্যের ভুল অংশটুকু কেটে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। পুরো ভিডিও প্রকাশ করলে বিষয়টি পরিষ্কার হতো।


এ বিষয়ে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বলেন, ‘বিষয়টি আসলেই স্লিপ অব টাং হয়েছে। তিনি পরক্ষণেই সংশোধিত বক্তব্য দিয়েছেন।’


প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) সংসদ সদস্য। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আরও খবর