মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বাজায় রাখতে বিএনপি-এনসিপি প্রতিনিধিদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের আমন্ত্রনে এ বৈঠকের আয়োজন করা হয়।

গত ৩০ জানুয়ারী নলচিরা ঘাটে ও উপজেলা সদরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতপূর্ণ পরিবেশের পূনরাবৃত্তি প্রতিরোধে করনীয় দিক নিয়ে ও পরবর্তীতে যথাযথ আচরণ বিধি প্রতিপালনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া নৌ কন্টিনজেন্ট কমান্ডার, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোস্টগার্ড প্রতিনিধি সহ বিএনপির আ্যডভোকেট মো. নুর হোসেন সুমন, যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, মোমিন উল্যাহ রাসেল এবং এনসিপির হাতিয়া উপজেলা আহবায়ক শামছল তীব্রীজ, ১১ দলীয় জোটের হাফেজ মামুনুল হক মিজান ও সাব্বির আহম্মেদ তাফসির।

বৈঠকে উভয়পক্ষের আলোচনায় বক্তরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের দিকনির্দেনা মাফিক নির্বাচনি আচরণ মেনে চলার অঙ্গীকার করেন। বিভিন্ন এলাকায় তাদের কর্মী সমর্থকদের সংযত আচরণ ও পারস্পরিক সম্মান দিয়ে নির্বাচনী পরিবেশ রক্ষার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট দলের বর্তাবে। প্রশাসনের তরফ থেকে আগামী ৮ ফেব্রুয়ারী থেকে নির্বাচনী আচরণ বিধি অমান্যকারীকে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।  
Tag
আরও খবর