মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বিপ্লবী চেতনায় উজ্জীবিত যশোর: ভৈরব চত্বরে হাসনাত আবদুল্লাহর পথসভাকে ঘিরে জনসমুদ্রের অপেক্ষা

শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর শহরের ঐতিহাসিক ভৈরব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের নির্বাচনী পথসভা। সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী হাসনাত আবদুল্লাহ। তার আগমণকে কেন্দ্র করে পুরো যশোর শহর জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই পথসভাটি সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এনসিপি (NCP) যশোর জেলা শাখা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা সম্পন্ন হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ এবং তরুণ ভোটারদের মধ্যে হাসনাত আবদুল্লাহর বক্তব্য শোনার জন্য এক বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এনসিপির যশোর জেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ নুরুজ্জামান এক সাংগঠনিক বার্তায় জানিয়েছেন, আজকের এই পথসভা হবে একটি বিশাল জনসমাবেশ। তিনি দলের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের যথা সময়ে ভৈরব চত্বরে উপস্থিত হয়ে জোটের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।১১ দলীয় জোটের নেতারা মনে করছেন, এই পথসভাটি কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, বরং এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যশোরের মানুষের এক ঐক্যবদ্ধ মঞ্চে পরিণত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করা যায়।


আরও খবর