শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে বিএনপি ও জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়ে মাঠে নিজেদের অবস্থান জানান দিয়েছেন বগুড়া-০১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের বিএনপি ও জামায়াতের এমপি প্রার্থী। 

এ উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সারাদিন ছিল উৎসবমুখর। প্রার্থীদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করেছে। 

সোমবার সকাল ১১ঘটিকায় সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে সারিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি এ‍্যাড. নূর-এ-আজম বাবুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন‍্যতম সদস‍্য এবং জেলা বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস‍্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বক্তব‍্যে তিনি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে জনগণকে একটি সুখী-সমৃদ্ধি আসন উপহার দিতে পারবে। বক্তব‍্যে তিনি আরও বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে এক ইঞ্চি মাটিও যমুনাগর্ভে বিলীন হতে দিবে না। আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হইবে। স্বাস্থ্য-কৃষি সেবা নিশ্চিতসহ নানামুখী উন্নয়ন বাস্তবায়ন করা হইবে। জনসভায় উপজেলা-পৌর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী।

এ দিকে বিকেল ৫ ঘটিকায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী অ‍্যান্ড ক্লাব মাঠে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা জামায়াতের আমীর অধ‍্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন, এ আসনে জামায়াতের নমিনী ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস‍্য অধ‍্যক্ষ শাহাবুদ্দিন। বক্তব‍্য তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে ন‍্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে। যেখানে যার যার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া যমুনা নদীর স্থায়ী শাসন করাসহ যমুনার চরাঞ্চলের জীবনমান উন্নয়নে হাসপাতাল, পুলিশ ফাঁড়ি নির্মাণসহ যমুনার পূর্বতীর থেকে কাজলা এলাকা পর্যন্ত দ্বিতীয় বৃহত্তর যমুনা সেতু নির্মাণ করা হবে। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপিসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মী বক্তব‍্য রাখেন।

Tag
আরও খবর