চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

ইসলামপুরের কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতির নুর ইসলামের নিজ কেন্দ্রে হেরেছে ধানের শীষ প্রতীক !

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতির নিজ ভোটকেন্দ্রে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হেরেছে ধানের শীষ প্রতীক। 

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রকাশিত ফলাফলে ওই কেন্দ্রে ৪৬২ ভোট বেশি পেয়ে দাঁড়িপাল্লা প্রতীক জিতেছে। 

কুলকান্দী  ইউনিয়নে ১২৩৮৯ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৬৩৭০ জন। এতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়ে ৩৬৫৯টি এবং ধানের শীষ প্রতীকে প্রাপ্ত ভোট ২৬২৬টি। এতে চারটি ভোটকেন্দ্রের তিনিটিতেই জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলকান্দী হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসাকেন্দ্রে ভোট প্রদান করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম। ওই কেন্দ্রে ২৯৩৭ জন ভোটারের মধ্যে ১৫০২ জন ভোট প্রদান করেন। ২০ জনের ভোট বাতিল ঘোষণা করা হয়। এতে দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৫৯ এবং ধানের শীষ প্রতীকে পড়েছে ৪৯৭ ভোট। এ ছাড়া হাতপাখা প্রতীকে ২২টি এবং ঘোড়া প্রতীকে ৪টি ভোট পড়েছে। 

উল্লেখ্য, ৯২টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীকে ৯৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে ৬১ হাজার ৬৫৫ ভোট পান। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী হাতপাখা প্রতীকের পেয়েছেন ১ হাজর ৬৯৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে অর্ণব ওয়ারেস খান পেয়েছেন ১৬৯ ভোট। এ উপজেলার ২ লাখ ৮২ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৯৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এবিষয়ে কুলকান্দী ইউনিয়ন সভাপতি নুর ইসলামের  সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।  

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু বলেন, 'দলীয় কোন্দলসহ সাংগঠনিক দুর্বলতার কারণে কুলকান্দী ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট কম হয়েছে।'


আরও খবর