সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সভাপতি ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচ অর্গানাইজেশন (ডাব্লিউএইচআরও) এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান বক্তা ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আবুল কাশেম মো: শামসুদ্দীন। বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো: জহিরুল আলম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর আব্দুল কাদের, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক প্রফেসর জাহাঙ্গীর হোসেন, বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: শহিদুল ইসলাম, মাদরাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য হাফেজ মজিবুল হক, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার প্রভাষক রাজী বিল্লাহ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম। এসময় আরো উপস্থিত ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলম মিয়াজী, অভিভাবক সদস্য আলী আজগর, সমাজ সেবক বেলাল হোসেন, আব্দুস সাত্তার, সাবেক অভিভাবক সদস্য মো: নাছির উদ্দিন, মাদরাসার সহ-সুপার এ কে এম সাইফুদ্দিন, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, মো: আনিছুর রহমান, শাখাওয়াত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং দাখিলের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষায় পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।
আরও খবর