মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বেগমগঞ্জে ধর্ষিতা প্রবাসীর স্ত্রীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

বেগমগঞ্জে ধর্ষিতা প্রবাসীর স্ত্রীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

বেগমগঞ্জে ধর্ষিতা প্রবাসীর স্ত্রীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী;

নোয়াখালীর বেগমগঞ্জে শনিবার বিকেলে প্রকাশ্যে জোর পূবর্ক ধর্ষনের শিকার প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী (২৩) লোকলজ্জা সহ্য করতে না পেরে বিষপানে আত্নহত্যার চেষ্টার দুই দিনেও উন্নতি না হওয়ায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের লোকজনের জানান শনিবার (২১ শে ফেব্রুয়ারী)উপজেলার ১ নং আমান উল্যাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোয়ারিয়া গ্রামের রাজার বাড়ীর প্রবাসী কামাল উদ্দিন এর স্ত্রী ও এক সন্তানের জননী (২৩) কে স্থানীয় সেলিম মেম্বারের ছেলে সালমান (২০) ও তার সঙ্গী জনি (২১) ঘরে ঢুকে পালাক্রমে ধর্ষন করে। এতে সে লোকলজ্জা সহ্য করতে না পেরে বিষপানে আত্নহত্যার চেষ্টা করে। তার অবস্থা বেগতিক হওয়ায় স্থানীয় ডাক্তার সালেহ আহম্মদ শাহীন ও বাড়ির লোকজন সহ নোয়াখালী জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। কিন্তু ২দিনেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এব্যাপারে গ্রাম ডাক্তার সালেহ আহম্মদ শাহীন জানান, রোগীকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাহের আহম্মদ ঝন্টু ও সাহাব উদ্দিনের স্ত্রী ঝিনুক বেগম এবং জালাল আহম্মদের স্ত্রী আয়েশা বেগম সহ তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

আয়েশা বেগম বলেন, যা হবার হয়েছে সংসার টিকাতে এবং সন্তানের মুখের দিকে সে কোন কিছু না করার জন্য অনুরোধ করে থাকি কিন্তু কিছু বুঝে উঠার আগে সে বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে। এরপর ডাঃ সালেহ আহম্মদ শাহীন সহ বাড়ীর লোকজন মিলে হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষনকারীরা প্রভাব শালী হওয়ায় এখন পর্যন্ত থানায় মামলা করতে সাহস পাচ্ছে না ভুক্তভোগী পরিবার জানান।

আরও খবর