দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
এর আগে, গত মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।
১ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ৩০ মিনিট আগে
১০ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে