অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পীরগাছায় আল হিদায়া একাডেমির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবর্ধনা

রংপুরের পীরগাছায় আল হিদায়া একাডেমি থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে একাডেমির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, চলতি বছরে একাডেমি থেকে মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ জন সাধারণ বৃত্তি এবং ১ জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।

একাডেমি কো-অর্ডিনেটর আবু নাছের বায়েজিদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, আল কোরআন লার্নিং অ্যান্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, একাডেমির সহকারী পরিচালক ফারহানা আক্তার লায়লা, দিলালপাড়া দাখিল মাদরাসার সুপার আবুল হোসেন, মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আবু নাঈম,অভিভাবক ইউনুস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক আবু সাঈদ মোহাম্মদ ইলিয়াস, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, ব্যাংকার খালেদ সাইফুল্লাহ, অভিভাবক আবু সাঈদসহ শিক্ষক ও  শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে একাডেমির শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে। আলোচনা শেষে বিদ্যমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে দোয়া পরিচালনা করেন একাডেমির সহকারী শিক্ষক ক্বারী শাহজাহান সিরাজ।

পরিশেষে একাডেমির উপদেষ্টা ও অভিভাবকদের ঈদের উপহার তুলে দেন সংশ্লিষ্টরা।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১১ ঘন্টা ৫১ মিনিট আগে