মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

হাতিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আলোচনা সভা


জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রাণী সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আরএমও ডা. শেখ মাহমুদুর রহমান, এমও ডা. রবিউল হুসাইন ও ডা. ওয়ালী উল্লাহ। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য) জেলা অফিসার সুদীপ্ত নাথ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (টিবি) উপজেলা প্রোগ্রাম অফিসার আনোয়ার ইসলাম রুবেল।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পানিবাহিত ও ভেক্টর-বাহিত রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ এডিস বাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা।

এ সময় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে বাড়িতে ডেলিভারি বন্ধ করে প্রসূতি মায়েদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি হাতিয়ার মতো দুর্যোগপ্রবণ এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম শক্তিশালী করতে স্বাস্থ্য অবকাঠামোর মানোন্নয়ন, প্রশিক্ষিত জনবল বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর সিইএইচসিপিদের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

এছাড়া সভায় বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা, এইচআই, এএইচআই, উপসহকারী মেডিকেল অফিসার, নার্স, গ্রাম ডাক্তার, এনজিও প্রতিনিধি, প্রাইভেট ক্লিনিক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর