ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পেজ খুলে চাদা দাবির অভিযোগ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর পরিচালিত মাস্টার কোচিং সেন্টার এর নামে পোস্ট করে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি নামক পেজের এডমিন ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মুকতাদির রিজভী ও মডারেটর মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান মুন্নার (ওরফে আহম্মেদ মুন্না) বিরুদ্ধে।


ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে এবং তার প্রতিষ্ঠানকে সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।


ভুক্তভুগী রিয়াজ হোসেন জানান, গত ৪ঠা মার্চ লিংকার্স পেজ থেকে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বকেয়া নিয়ে একটি পোস্ট করা হয়। এর পরদিন ৫ই মার্চ সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে লিংকার্সের মডারেটর ইমরান মুন্না (মার্কেটিং ১২তম ব্যাচ) এবং তার এক সহযোগী রিয়াজের অফিসে এসে সরাসরি ৩০,০০০ টাকা চাঁদা দাবি করেন। পরিস্থিতির চাপে পড়ে রিয়াজ তাৎক্ষণিকভাবে ৫,০০০ টাকা দিতে বাধ্য হন। 


তবে অভিযুক্ত মডারেটর ইমরান মুন্না চাঁদা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “এখানে কোনো টাকা পয়সার লেনদেনই হয় নাই। শুধু শুধু আমাদের নামে পোপাগান্ডা ছড়াচ্ছে।”


এ বিষয়ে লিংকার্স পেজের এডমিন মুকতাদির রিজভী বলেন, রিয়াজের কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষকের বেতন বকেয়া থাকার অভিযোগ পাওয়ায় বিষয়টি নিয়ে পেজে পোস্ট করা হয়। পরবর্তীতে রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ করে নানাভাবে সমঝোতার চেষ্টা করেন এবং বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। 


তবে পেজের মডারেটর ইমরান মুন্নার ৫ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ বিষয়ে তিনি অবগত নন বলে জানান মুকতাদির রিজভী ।

Tag
আরও খবর