রায়পুরে সেবা হাসপাতালে অতিরিক্ত বিল, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীর তাওয়াকোচা টিলাপাড়ায় রমজানে পানির তীব্র সংকটে এলাকাবাসী নাগেশ্বরীতে পরিবার তন্ত্রের কবলে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে নেওয়ার অভিযোগ: সেক্রেটারি যুবলীগ নেতা পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই উঠেনা - শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নে খাল খনন ও বৃক্ষরোপনের ওপর গুরুত্ব দিয়েছিলেন -দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সম্মানে হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর ইফতার মাহফিল পীরগাছা ইউনিয়ন যুববিভাগের আয়োজনে ইফতার মাহফিল তেল ও গ্যাস ট্যাঙ্কার পার করার জন্য ইরানের সঙ্গে আলোচনা করছে ভারত ‎মোংলায় একই পরিবারের ৯ জনকে পাশাপাশি দাফন করা হলো রায়পুর পৌরসভায় বিজিএফের চাল বিতরণ করলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া শ্রীমঙ্গল পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড অসহায় শিশুদের পাশে ‘ইয়ুথ হেল্পড ফর পভার্টি’: আর্থিক সহায়তা প্রদান আমি জিম্মি নই, জানালেন নববধূ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে লাইটার জাহাজে পণ্য খালাস ব্যাহত লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ গ্রেফতার-০১। যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

নাগেশ্বরীতে পরিবার তন্ত্রের কবলে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে নেওয়ার অভিযোগ: সেক্রেটারি যুবলীগ নেতা

নাগেশ্বরী উপজেলার কেদার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিতে বিধিমালা লঙ্ঘন করে ‘পারিবারিক কমিটি’ গঠন এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সমিতির সাবেক সম্পাদক মো. আবু জাফর দুলালের বিরুদ্ধে অনিয়মের এই অভিযোগ তুলে জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ে লিখিত আবেদন করেছেন সাধারণ সদস্যরা।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কোনো প্রকার সাধারণ সভা (এজিএম) ছাড়াই নিজের পছন্দের লোক দিয়ে একটি কমিটি অনুমোদন করিয়ে নেন সাবেক সম্পাদক আবু জাফর দুলাল। সমবায় আইন অনুযায়ী সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের কথা থাকলেও তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

​নবগঠিত এই কমিটিতে দুলালের জামাতা জিয়াউর রহমানকে সম্পাদক এবং এক নিকটাত্মীয়কে সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটিতে তার স্ত্রী ও ভাগ্নি-বউসহ একই পরিবারের একাধিক সদস্যকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ সদস্য শাহাজাহান ও ফাতেমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "লোকচক্ষুর আড়ালে গোপনে এই পকেট কমিটি করা হয়েছে, আমাদের কিছুই জানানো হয়নি।

​অভিযোগকারীদের দাবি, পরিবারের সদস্যদের কমিটিতে বসিয়ে সমিতির তহবিলের টাকা নয়ছয় করছেন সাবেক সম্পাদক। পানি সম্পদের একটি প্রকল্পে ১৮ লাখ টাকার মাটির কাজ দেখানো হলেও বাস্তবে কাজের মান অত্যন্ত নিম্নমুখী।

​সবচেয়ে অমানবিক বিষয় হলো, ওই প্রকল্পে কাজ করা ২৫ জন এলসিএস (LCS) সদস্য তাদের হাড়ভাঙ্গা খাটুনির পারিশ্রমিক এখনো পাননি। এলসিএস সদস্য ফকরুল ইসলাম জানান, কাজ শেষ হলেও পাওনা টাকা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

​ইতিমধ্যেই জেলা ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকৌশলী এবং উপজেলা এলজিইডি প্রকৌশলীর প্রাথমিক অনুসন্ধানে আর্থিক অসঙ্গতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গত ৪ মার্চ ২০২৬ তারিখে লিখিত অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

​জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান বলেন:​“একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বর্তমান কমিটি বাতিল করে ‘ডিসপিউট মামলা’সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এদিকে, অভিযুক্ত সাবেক সম্পাদক মো. আবু জাফর দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের মতে, অনুমোদিত কমিটির সদস্যরা একটি বিশেষ রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) সমর্থক হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। সাধারণ সদস্যরা দ্রুত এই ‘অবৈধ’ কমিটি বাতিল করে স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর