অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সংবাদ বুলেটিনের ৪র্থ বর্ষপূর্তিতে শাজাহানপুরে ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বগুড়ায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ বুলেটিন-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে জমকালো আয়োজনে মাস ব্যাপি“কুরআনের ছায়াতলে” শীর্ষক ফাইনাল ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪ ঘটিকায় বগুড়ার শাজাহানপুরে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিঃ-এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাইফুল্লাহ সালমান, দ্বিতীয় স্থান অর্জন করেন জুন্ নুরাইন এবং তৃতীয় স্থান অধিকার করেন জিহাদ বাবু।
সংবাদ বুলেটিনের প্রধান উপদেষ্টা ও এসইও এক্সপার্ট বাংলাদেশ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান বকুল-এর সভাপতিত্বে এবং মাও আব্দুল হান্নান বিন খায়ের-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল ও মোঃ তরিকুল ইসলাম তারেক, বগুড়া জেলা এনসিপির সদস্য সচিব ডা. মেহেরুল আলম মিশু, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সংবাদ বুলেটিনের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন, সম্পাদক নজরুল ইসলাম মিলন, গোল্ডেন এগ্রো সিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, শাজাহানপুর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাহাবুল আলম, এসইও এক্সপার্ট বাংলাদেশ লিঃ-এর উপদেষ্টা রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূম ও বিএনপি নেতা এমরান হোসেন  সংবাদ বুলেটিনের স্টাফ রিপোর্টার  রিপোর্টার আব্দুল কাইয়ুম, এস এ সবুজ, সুজন,মহিউদ্দিন, তৌফিক ইলাহি প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিঃ-এর এক্সিকিউটিভ বোর্ডের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শাজাহানপুরের বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৫৫ মিনিট আগে