মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ঝড়ের কবলে আটকা পড়া সুগন্ধা লঞ্চের শতাধিক যাত্রী ১৭ ঘণ্টা পর উদ্ধার

গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়া ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চের শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা স্টেশনের কালিগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ (পিও)-এর নেতৃত্বে একটি দল তাদের উদ্ধার করে ভোলার ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

উদ্ধার হওয়া যাত্রী উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আশ্চর্য জানান, চরে আটকা পড়ার পর তারা নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চান। পরে কালিগঞ্জ কোস্ট গার্ডের একটি দল তাদের উদ্ধার করে নিরাপদে ইলিশা ঘাটে নিয়ে যায়।

লঞ্চের যাত্রী দিনাজ উদ্দিন কোস্ট গার্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রায় ১০০ জন নারী, পুরুষ ও শিশুকে একটি স্টিল বডি বোটে করে নিরাপদে ভোলা জেলার ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। সকল যাত্রী সুস্থ আছেন। উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে চর ভৈরবী এলাকা থেকে উদ্ধার কাজ সম্পন্ন করে। রাত হয়ে গেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারত।

জানা গেছে, ঢাকা-হাতিয়া রুটে যাত্রী চলাচল সহজ করতে এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামে দুটি নতুন লঞ্চ সরকারি বরাদ্দে চালু করা হয়। সোমবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে এমভি সুগন্ধা লঞ্চটি উদ্বোধনী যাত্রা শুরু করে। তবে যাত্রার প্রথম রাতেই রাত ২টার দিকে লঞ্চটি ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি চর ভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। নিয়ন্ত্রণে রাখতে সেখানে নোঙর করা হয়। পরে ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটি আটকে পড়ে। জোয়ার এলেও পানি কম থাকায় সেটিকে ভাসানো সম্ভব হয়নি।

কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা জেলার আওতাধীন কালিগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ (পিও) বলেন,  সংবাদ পাওয়ার পর আমি দ্রুত একটি স্টিল বডি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে ৮০জন যাত্রীকে উদ্ধার করে ভোলার ইলিশা ঘাটে নিরাপদে পৌঁছে দিয়েছি। তারা রাতে ফারহান ১০ লঞ্চে করে হাতিয়া রওনা করবেন। লঞ্চে থাকা সকল যাত্রী সুস্থ আছেন এবং তাদের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 

Tag
আরও খবর