মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

হামিদুল্যাহ গ্রাম স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, শতাধিক পরিবারে হাসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে ঈদ উপহার বিতরণ করেছে হামিদুল্যাহ গ্রাম স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরইশ্বর ইউনিয়নের হামিদুল্যাহ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা এসব উপহার পৌঁছে দেন।

সংগঠন সূত্রে জানা যায়, এবারের আয়োজনের মাধ্যমে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাফর, সাধারণ সম্পাদক মো. পারভেজ উদ্দিন, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসাইন রনি এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টা মণ্ডলী, প্রবাসী ডোনার এবং সংগঠনের সদস্যদের সার্বিক ও আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জন্য অনেক বড় সহায়তা এবং এতে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

আরও খবর