সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী

যারা ৭১ কে অস্বীকার করেন তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

যারা ৭১ কেউ অস্বীকার করেন তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

যারা ৭১ কে অস্বীকার করেন তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ত্রিশ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করেন, যারা ৭১কে অস্বীকার করে ৪৭শে ফিরে যেতে যান। মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি অস্বীকার করতে চান। তাদের ব্যাপারে একটি কথা বলতে চাই। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে যারা বেঈমানী করেন। দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন। তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মাইজদী হাউজিং বালুর মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ নির্বাচনের প্রসঙ্গ টেনে বুলু বলেন, একটি কথা আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই। আজকে যারা আমাদের প্রান্তিক অঞ্চলের মা-বোনকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকেট বিক্রি করে তাদের ঈমান আকিদা নষ্ট করেছেন। তাদের ব্যাপারেও হুশিয়ার থাকতে হবে। সে দিন মা-বোনের ইজ্জত সম্ভ্রমহানির পর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মওদুদী বলেছিলেন যুদ্ধের ময়দানে মা-বোনেরা নাকি গনিমতের মাল, এটা নাকি জায়েজ। নাউজুবিল্লাহ।

তিনি আরও বলেন, বেহেশতের টিকেট কেউ বিক্রি করতে পারেনা। আল্লাহর রসুলও বেহেশতের টিকেট দিতে পারে নাই। একদিন ঊনার প্রিয় কন্যা ফাতেমা ঊনাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলুল্লাহ আমি বেহেশতে যাব কিনা। মা আমি তোমাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারিনা। আল্লাহর কাছ থেকে একটি অনুমতি নিয়ে এসেছি। হাশরের ময়দানে উম্মতদের জন্য সুপারিশ করার অনুমতি নিয়ে এসেছি। তোমার আখলাক, ইবাদত বন্দেগি, স্বামীর খেদমত, সব কিছু যদি আল্লাহ রাজি খুশি থাকে। তাহলে তুমি বেহেশতে যাবে। হাশরের ময়দানে তোমার জন্য সুপারিশ করতে পারি।

বুলু বলেন,আজকে বাংলাদেশের গরিব মা-বোনকে এবার যারা বেহেশতের টিকেট বিক্রি করে ভোট করেছেন। তারা ইসলামকে বিদয়াত পথে নিয়ে গেছেন। ঈমান আকিদা নষ্ট করেছেন। এদের ব্যাপারে আল্লাহ ইনশাআল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। আগামি দিনে আল্লাহ নিজেই করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.সরওয়ার উদ্দিন, নোয়াখালী সদর সার্কেল মো.লিয়াকত আকবর প্রমূখ। মেলার উদ্বোধন করেন দি নোয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিন।

আরও খবর