হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

কবিতা - ওগো পথিক..

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2023 03:08:43 pm

ফাইল ছবি


◾ওগো পথিক..◾

• প্রণব মন্ডল

---


তুমি বসে কেনো নিরবে?

তোমাকে তো বহু পথ আরও,

চলে যেতে হবে।

হয়েছো ক্লান্ত নিশ্চিত, 

নিচ্ছ নিরবে বিশ্রাম!

হাতে যে তোমার সময়,

দেখা যায় একেবারে কম।

তা কি তুমি একবার দেখেছো ভেবে?

ওগো পথিক! তুমি বসে কেনো নিরবে?


তুমি যেখানে এসেছো,

কখনও কি ভেবে দেখেছো?

এখানে তো আসবার দুয়ার,

খোলা থাকে শুধু একবার।

যদি তুমি ফেরত রওয়ানা হলে,

জানো, কি আছে তোমার কপালে?

অসীম অনন্ত কালের জন্য,

তুমি তো সব কিছুই হারালে।

সকলে অনায়াসে যাবে,

তোমাকে যে একেবারে ভুলে।

যদি পারো কিছু করো,

এখনও সময় থাকতে তাহলে।

যেখানে তুমি নিক্ষিপ্ত হবে,

 চিরতরে চিরকালে।

সেখানে কোনো সাহায্য,

পাবে নাকো নিঃসম্বল হলে।

তোমার একেবারে ঘনিষ্ঠজনে, 

তোমাকে যাবে ফেলে।

শুধু আসবে কাজে যা কিছু,

ভালো কর্ম তুমি করে গেলে।

তুমি একবার তা হলে,

এখন দেখো ভেবে।

ওগো পথিক! তুমি কেনো,

বসে রয়েছো নিরবে?


এই সমাজ দেশ জাতি,

 হয়তো তোমার দিকে চেয়ে।

পারো যদি ফিরে চাও,

কিছু যাও তুমি তাদেরকে দিয়ে।

এই ধরা থেকে তুমি তো,

কতো কিছু নিয়েছো।

ভেবে দেখেছো?

কিছু কি বিনিময়ে তুমি দিতে পেরেছো?

চেয়ে দেখো কতো মুজরিম,

রয়েছে জালিমের কবলে।

হচ্ছে কতো জন নির্যাতিত, 

হিংসুকের ছোবলে।

তুমি শুধু শুনছো দেখছো,

করনিয় কিছু নেই কেনো ভাবলে?

তুমি ওই সকল মুজরিম,

নির্যাতিতদের অভিশপ থেকে,

বাঁচবে কীভাবে বুঝলে?

কী নিদারুণ, করুণ হাহাকার,

যা শুনলে কেঁপে ওঠে অন্তর।

রেখে তুমি স্রষ্টার উপর নির্ভর।

আর কিছু যদি না পারো, 

করো মুখ ও অন্তর দিয়ে,

ওই অত্যাচারের প্রতিকার।

কাগজে কলমে আন্দলোন গড়ে তোলো দুর্বার।

ন্যায়ের পথে লিখবে, কে তোমাকে রুখবে?

এমন সাধ্য বলো আছে কার?

তুমিতো সৃষ্টির সর্দার,

মানবকুলে জন্ম হয়েছে তোমার।

হিম্মত করে, বুকে টান ধরে,

শক্ত হাতে কলম আজকে ধরতেই হবে।

ওগো পথিক! তুমি বসে থাকবে কেনো নিরবে?


তুমি চক্ষুমেলে দেখো নির্ভয়ে চেয়ে,

জালিমের ধারালো অস্ত্রে কেটে শত টুকরো হয়ে।

কিংবা বুলেটের আঘাতে, বক্ষ ঝলসে জ্বলে গিয়ে।

মরণ নামের নদী অতি কষ্টে পাড়ি দিয়ে,

আছে তোমার দিকে তারা চেয়ে।

কত হতভাগাকে মায়ের বুক থেকে,

স্ত্রী-সন্তানের সম্মুখ থেকে,

নিয়েগেছে ডেকে।

ফেরবার অপেক্ষার প্রহর,

পাড়ি দিয়ে দিন-মাস-বছর,

কেটে গেছে, সে হারিয়েছে,

আসেনি আর ফিরে, ডেকে আদরের স্বরে 

স্ত্রী-সন্তান, পিতা-মাতাকে।

তাঁদের প্রত্যাশা মনের দুঃখ গুলো তুমি লিখবে।

ন্যায়পরায়ণ জনতার সম্মুখে তুলে ধরবে।

দেশে বিদেশে নির্যাতনকারীর বিরুদ্ধে ,

প্রতিবাদের ঝড় তুলবে।

ওগো পথিক! 

তুমি বসে থাকবে কেনো নিরবে?



আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২১ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৪ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৬১ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৪ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে