‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

যশোরে মাওলানা ভাসানী পরিষদের প্রতিবাদ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা

ইরানের ভূখণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরাইলের বর্বরোচিত সামরিক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে মাওলানা ভাসানী পরিষদের ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করেন। এতে বক্তব্য রাখেন লেখক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু এবং জেলা সম্পাদক তসলিমুর রহমান।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক যোগেষ চন্দ্র দত্ত, নারী সংগঠক বর্ণালী সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল করিম সোহেল এবং আইডিইবির জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মূলত ইরানের তেল সম্পদের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই হামলায় ইরানের অসংখ্য নিরীহ নারী, শিশু ও রাজনৈতিক নেতা প্রাণ হারাচ্ছেন। ধ্বংস করা হচ্ছে দেশটির যোগাযোগ ব্যবস্থা, তেলক্ষেত্র ও জনপদ।

বক্তারা আরও বলেন, যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে পুনরায় হামলা চালানো ইসরাইলের একটি চরম ‘প্রতারণা’। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর বিরুদ্ধে ইরানের একার পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।মানববন্ধন থেকে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি, ইউনুস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সকল ‘অসম চুক্তি’ বাতিলেরও জোরালো আহ্বান জানানো হয়।


আরও খবর