মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে বিশ্বজ্যোতি সভাপতি, সোহেল সেক্রেটারি এবং এহসান কোষাধ্যক্ষ নির্বাচিত

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষসহ ১৫টি পদে মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের বিপরীতে ২৭ জন ভোটার ভোট প্রদান করেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ২২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসমাইল মাহমুদ পেয়েছেন ১৪টি ভোট। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন সোহেল। তিনি পেয়েছেন ২২টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: সাইফুল ইসলাম পেয়েছেন ১৩টি ভোট এবং সৈয়দ ছায়েদ আহমদ পেয়েছেন ২টি ভোট। এছাড়া সহসভাপতি-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য লিটন। সহসভাপতি-২ পদে আবুল ফজল আব্দুল হাই ডন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুর রব পেয়েছেন ১৪ এবং মোঃ কাওছার ইকবাল পেয়েছেন ১৩ টি ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক-১ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ইয়াসিন আরাফাত রবিন। তিনি পেয়েছেন ২৫টি ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক-২ পদে সৈয়দ আবুজাফর সালা উদ্দিন পেয়েছেন ১৮ টি ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি এম এ রকিব পেয়েছেন ১৭ টি ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। তিনি পেয়েছেন ১৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুবেল আহমদ পেয়েছেন ১১টি এবং মিজানুর রহমান আলম পেয়েছেন ১১টি ভোট। সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে নির্বাচিত হয়েছেন মামুন আহমদ। তিনি ভোট পেয়েছেন ১৮টি এবং তার প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন জসিমও পেয়েছেন সমান (২৮) ভোট। পরে লটারির মাধ্যমে মামুন আহমেদ নির্বাচিত হন। এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাকির আহমদ। তিনি পেয়েছেন ২৩ ভোট। সনেট দেব চৌধুরী, তিনি পেয়েছেন ২০ ভোট। নূর মোহাম্মদ সাগর, তিনি পেয়েছেন ১৯ ভোট। সুলতান মাহমুদ রাকিব, তিনি পেয়েছেন ১৮ ভোট। আবুজার রহমান বাবলা, তিনি পেয়েছেন ১৭টি ভোট। এপদে শাহাব উদ্দিন আহমেদও পেয়েছেন সমান (১৭) ভোট। পরে লটারির মাধ্যমে আবুজার রহমান বাবলা নির্বাচিত হন। তাদেরও নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী গোলাম কিবরিয়া পেয়েছেন ১৭টি ভোট এবং সৈয়দ আমিরুজ্জামান পেয়েছেন ১৫টি ভোট। এদিকে সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বিশ্বজিত ভট্টাচার্য বাপন এবং সহ সম্পাদক (দপ্তর) নির্বাচিত হয়েছেন মুসলিম চৌধুরী।

সোমবার দুপুরে প্রেসক্লাবের নির্বাচন পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী। বেলা ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান হাজী লিটন মিয়া, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হাজী কামাল হোসেন।

আরও খবর