ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

নিয়ামতপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

নিয়ামতপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

নিয়ামতপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

 প্রতিনিধি:নওগাঁর  নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি নওগাঁ- ১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সরকার ভোটের কালির দাগ শুকানোর আগে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন।

একই সাথে কৃষক কার্ড নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই কৃষক কার্ডের উদ্বোধন করা হবে। সেই সাথে প্রতিটি কৃষককে নিজ বাড়ীর পতিত জমিতে ফল,সবজি চাষ করার পরামর্শ দেন

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রইসুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম এবং  দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-১ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১০ হাজার ৭০০ জন কৃষকের মাঝে উফশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশ ধানের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে।

আরও খবর