জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ শ্রীমঙ্গলে ব্যাংকে ডেকে নিয়ে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ আদমদীঘিতে লাইসেন্সবিহীন স-মিল পরিচালনা করায় ৪ মালিককে জরিমানা পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড মাদারীপুর ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। চৌদ্দগ্রাম যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা সাতক্ষীরা বিএনপি কার্যালয় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দুই কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার ‎সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ পলাশে কলা বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১ শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপবৃত্তি- সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কুলিয়ারচরে জুয়েল হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল লক্ষ্মীপুর

শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য




মাগুরার শ্রীপুরে মাজেদা ফিলিং স্টেশনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এবং প্রকাশ্যে ড্রামে তেল বিক্রি করা হচ্ছে।


অভিযোগ অনুযায়ী, ১ হাজার টাকার তেল নিতে গেলে গ্রাহকদের কাছ থেকে ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একইভাবে ৪০০ টাকার তেলের জন্য গুনতে হচ্ছে ৫০০ টাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।


এমন পরিস্থিতিতে অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত সকালের সাংবাদিক আব্দুর রশিদের ওপর হামলার ঘটনা ঘটে।


 প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিও করার সময় পুলিশ সদস্য নাজমুল তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করে দেন।


অভিযোগ রয়েছে, ওই পুলিশ সদস্য ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা স্থানীয় ব্যক্তিদের ডেকে এনে দ্বিতীয় দফায় ওই সাংবাদিককে মারধর করান। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


তেল নিতে আসা এক গ্রাহক আজিদ জানান, “আমি ১ হাজার টাকার তেল নিয়েছি, কিন্তু আমার কাছ থেকে ১১০০ টাকা নেওয়া হয়েছে। প্রায় সব ক্ষেত্রেই ১০০ থেকে ১৫০ টাকা বেশি দিতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।”


ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রশিদ বলেন, মাজেদা ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ পেয়ে আমি সেখানে গিয়ে ভিডিও ধারণ করছিলাম। এ সময় হঠাৎ পুলিশ সদস্য নাজমুল আমার ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলেন। পরে স্থানীয় বরিশাট গ্রামের লাজ ও তন্ময়সহ প্রায় ৭-৮ জন ক্যাডারকে ডেকে এনে আমাকে মারধর করিয়ে ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


এ বিষয়ে মাজেদা ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




 এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ আতাউর রহমান জানান, এটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় পুলিশ সদস্যকে  থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Tag
আরও খবর