হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার

যিশাই মুরমু হীরা ( Contributor )

প্রকাশের সময়: 17-04-2026 08:54:22 pm

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি শিল্পকারখানায় ডাকাতির চেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এবং এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখ রাতে উপজেলার ৩নং বড় দরগাহ ইউনিয়নের মকিমপুর গ্রামে অবস্থিত ‘রংপুর কেমিক্যাল লিমিটেড’ কারখানায় ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে নাইটগার্ডদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়, তবে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাদের পিকআপযোগে পালিয়ে যায়। এই ঘটনায় কারখানার মালিকের প্রতিনিধি হাবিবুল ইসলাম রুহুল বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করার পর জেলা পুলিশ সুপার মারুফত হোসেনের নির্দেশে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় টানা তিন দিন অভিযান চালানো হয়। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার ও কাশিমপুর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগঞ্জের রুবেল রানা, বগুড়ার মানিক, খুলনার ইব্রাহিম ও সাইমুন আমিন শুভ, পিরোজপুরের শফিকুল ইসলাম এবং চাঁদপুরের সোহাগ মিয়া। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রেখে চক্রের বাকি সদস্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর