মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন 


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর আদর্শ দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে এবং  প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। 


বুধবার সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম -নাগেশ্বরী  মহাসড়কের আলপের তেপথি এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


উল্লেখ্য যে,অভিযোগে জানা যায়, গত ২৭-১০-২০২২ইং তারিখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর গ্রহণ করে ৩জন ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেখিয়ে ৩০ লক্ষ টাকা গ্রহণ করে নিয়োগ প্রদান করেছে। যা ম্যানেজিং কমিটির সদস্যরা কেউই জানেন না। এছাড়াও প্রধান শিক্ষক মোঃ আব্বাছ আলী ম্যানেজিং কমিটির সদস্যগণকে ভুল বুঝিয়ে ফাঁকা রেজুলেশন খাতায় স্বাক্ষর গ্রহণ করে নিজের সুবিধা মতো কর্মকান্ড করে আসছেন। এমনকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে খেয়াল-খুশি মতো উপস্থিত থাকেন। অপরদিকে, এসব অভিযোগ উঠায় তিনি গত ১মাস ধরে বিদ্যালয়ে আসা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এতে করে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদিয়ার রহমান জানান, নিয়োগ কমিটিতে বিদ্যালয়ের সভাপতি পদাধিকার বলে সভাপতি। অথচ আমি সভাপতি হিসেবে নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলাম না। আমার অনুপস্থিতিতে নিয়োগ বোর্ডের কার্যক্রম কিভাবে পরিচালিত হইল যাহা আমাদের বোধগম্য নহে। অপরদিকে, ৪র্থ শ্রেণির যে ৩জন কর্মচারী  নিয়োগ দেয়া হয়েছে তা বিদ্যালয় ম্যানেজিং কমিটির কোন সদস্য কিংবা অন্যান্য শিক্ষকগণও অদ্যাবধি জানেন না। অভিভাবক সদস্য জাবেদ আলী জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ আয়-ব্যয়ের কোন হিসাব-নিকাশ কমিটি বরাবরে দাখিল কিংবা অনুমোদন নেয়া হয়নি। বিদ্যালয়ের সংরক্ষিত তহবিলের হিসাব নাম্বার, সাধারণ তহবিলের হিসাব নাম্বার, উপবৃত্তির টিউশন ফি উত্তোলনের হিসাব নাম্বার আমাদেরকে জানানো হয় না। তিনি আরো বলেন, জনতা ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী ২ লাখ ১৯ হাজার ৬শত ২৫ টাকা সাধারণ তহবিল হইতে উত্তোলন, উপবৃত্তি টিউশন ফি তহবিল হইতে ১ লাখ ৪৬ হাজার ৪শত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ছাড়াও উক্ত প্রধান শিক্ষক বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী বিদ্যালয়ে কোন জাতীয় দিবস পালন করেন না এবং বর্তমান সরকারের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী কথা-বার্তা বলে আসছেন। 


গত ১৬-০১-২০২৩ইং তারিখের ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব অভিযোগ তুলে কেন ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ তথা সাময়িক বরখাস্ত করা হবে না এই মর্মে বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 


এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাছ আলী নিয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, উক্ত ৩জন ৪র্থ শ্রেণির কর্মচারীর ইতিমধ্যে এমপিও ভুক্ত হয়েছে। তারা স্কুলের গ্যারেজ ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। আমি তাদের কাছ থেকে কোন টাকা গ্রহণ করিনি। ম্যানেজিং কমিটি আমাকে বেকায়দায় ফেলানোর জন্য বিভিন্নখানে আবেদন নিবেদন করছেন। 




আরও খবর





6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৩ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে