অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন

কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন।

মঙ্গলবার ২১ এপ্রিল সকালে সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসক ডিসি এর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে৷ নবযোগদানকৃত জেলা জেলাপ্রশাসক মিজ্ সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক পত্রে ১৫ এপ্রিল ২০২৬ ইং মিজ্ সোহানা নাসরিনকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়। সোহানা নাসরিন (১৬৬৫০) একজন বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) ক্যাডার কর্মকর্তা, যিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিযুক্ত হয়েছেন। কিশোরগঞ্জে যোগদানের পূর্বে তিনি আনসার-২ শাখা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন এবং পূর্বে আনসার ও ভিডিপি শাখার দায়িত্ব পালন করেছেন। এর আগে জেলায় বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কিশোরগঞ্জের পূর্বতন ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হয়েছেন।

কিশোরগঞ্জের ডিসির দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিদের, সাংবাদিকদের এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ২২ মিনিট আগে