বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নোবিপ্রবিয়ানদের অগ্রাধিকার দেওয়া দাবি ছাত্রলীগের


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) কর্মকতা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও যোগ্য গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে প্রশাসন বরাবর দুই দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 


বুধবার(১ ফেব্রুয়ারি) দুপুরে নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী নাঈম রহমান,মোহাইমেনুল ইসলাম নুহাশ ও জাহিদ হাসান শুভর নেতৃত্বে ছাত্রলীগকর্মীরা এ স্মারকলিপি প্রদান করেন।


ছাত্রলীগের উত্থাপিত দাবিগুলো হলো: 


১.আগামীতে সকল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে (কমপক্ষে ৮০ শতাংশ) নিয়োগ প্রদান করা হোক,


২.কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের জন্য সিজিপিএ কমপক্ষে ২.৫০ করা হোক।


এ বিষয়ে বিশ্বববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,নোবিপ্রবি শিক্ষার্থীদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য বিশ্ববিদ্যালয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদারুল আলম বলেন,  ছাত্রলীগের স্মারকলিপি আমরা হাতে পেয়েছি। তাদের উত্থাপিত দাবিগুলো পরবর্তীতে আমরা বিবেচনায় রাখব।



আরও খবর