রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদ প্রশাসক কর্তৃক স্থাপিত হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার সময় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া উপজেলার গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপিত বিশ্রামাগার ও হেল্প ডেক্স পরিদর্শন করেন। জানা যায়, জেলা পরিষদ প্রশাসকের পক্ষ হতে দুটি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি আগত অভিভাবকদের জন্য সুপেয় পানি, খাবার স্যালাইন ও নাস্তার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া উপস্থিত অভিভাবকদের কাছে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন। তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, ‌যুবনেতা রাকিবুল ইসলাম সাইফুল, মোঃ জাহাঙ্গীর, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরদার, ছাত্রনেতা শাকিল, রাহিম, হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, চলমান এস‌এসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকৃত আগত শিক্ষার্থীদের অভিভাবকদের তাপদাহ থেকে প্রশান্তি পেতে জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া বিশ্রামাগার, সুপেয় পানি, খাবার স্যালাইন, নাস্তা এবং শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করেছেন। বিশ্রামাগার ও হেল্প ডেস্কের তত্ত্বাবধায়নে রয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ। এব্যাপারে বেশ কয়েকজন অভিভাবক বলেন, দেশে বহমান তাপমাত্রায় এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগ নেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা র‌ইল।
আরও খবর