‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কিশোরগঞ্জে পিডিবিএফ'র গণশুনানি



‎কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর আয়োজনে এক অংশগ্রহণমূলক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


‎রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় পিডিবিএফ হোসেনপুর কার্যালয়ে আয়োজিত এ গণশুনানিতে পদুরগাতি দক্ষিণ ও পদুরগাতি মোল্লা বাড়ি মহিলা সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।


‎পিডিবিএফ-এর ঋণ ও সঞ্চয় কার্যক্রম ব্যাবস্থাপনা”শীর্ষক এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক  সুব্রত কুমার সিকদার (যুগ্ম সচিব)।তিনি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


‎অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (মাঠ পরিচালন বিভাগ), যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ), যুগ্ম পরিচালক (মাঠ পরিচালন বিভাগ)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক  মো: আক্তার হোসেন সরকার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা দিলরুবা বেগমসহ উপ-পরিচালকের কার্যালয় ও হোসেনপুর উপজেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


‎গণশুনানিতে সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়।


‎ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান প্রদান করেন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


‎অনুষ্ঠান শেষে সর্বোচ্চ ঋণগ্রহীতা ও সর্বোচ্চ সঞ্চয়কারী সদস্যদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে সকল সদস্যদের মধ্যে জাতীয় ফল কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়, যা পরিবেশ সুরক্ষা ও আয়বর্ধক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


‎এই আয়োজন পিডিবিএফ-এর সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও খবর