সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত ‎মামলা নিষ্পত্তি ও পুনর্বাসনের অভাবে সুন্দরবনে দস্যুতায় ফিরছেন আত্মসমর্পণকারীরা লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক ২ জন, মোবাইল কোর্টে দণ্ড মাগুরার শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক ঝিনাইগাতীতে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারের পাশে উপজেলা প্রশাসন লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সন্তানের! যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত ইউএনও নাজমুল হুসাইনের মহানুভবতায় কুকুরের সঙ্গে বসবাস করা 'সেই শ্রাবণ' এখন স্বাভাবিক জীবনে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ৩ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ময়মনসিংহ কৃষক হ*ত্যার রায়ে একই পরিবারের ৩জনের ফাঁ*সি সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সাতক্ষীরায় মুদি ব্যবসায়ী নারীকে হত্যা, আটক ১ মাদকের নীল দংশন ও বিপন্ন প্রজন্ম: পরিবারের দায় কতটুকু? নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি: 


‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। অদ্য ২৮ এপ্রিল, মঙ্গলবার সকালে খুলনা জেলার কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে কয়রা সদরের মধুর মোড়সহ উপজেলার  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।


র‍্যালি শেষে কয়রা উপজেলা আইনজীবী ইউনিটবার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কয়রা উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সন্জয় পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সিনিয়র সিভিল জজ জনাব গৌর সুন্দর বিশ্বাস। 


আলোচনা সভায় কয়রা উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সন্জয় পাল বলেন, ‘অর্থাভাবে যারা আইনগত সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড ব্যবস্থা চালু রেখেছে। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।’


এছাড়া আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আইনজীবী ইউনিটবারের সভাপতি এ্যাড. শেখ আকবর হোসেন, এ্যাড. অম্বিকা চরন সানা, এ্যাড. আবু জাফর, এ্যাড. আনিছুর রহমান,  এ্যাড. মোশাররফ হোসেন, এ্যাড. এসএম আব্দুর রাজ্জাক, এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক,  এ্যাড. অরবিন্দ কুমার সানা, এ্যাড. প্রমথ কুমার মন্ডল, এ্যাড. আব্দুল মজিদ সানা সহ অন্যান্য আইনজীবী ও আইনজীবী সহকারীবৃন্দ।

Tag
আরও খবর

69f08a31e77e3-280426042137.webp
সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

২ ঘন্টা ২২ মিনিট আগে