গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

যশোরে ১৭ গ্রামের আশীর্বাদ ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে 'সিরিজ খাল' পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে এই খনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালের মাটি কেটে খনন কাজের সূচনা করেন এবং খালের তীরবর্তী অঞ্চলে বৃক্ষরোপণ করেন। এসময় তিনি বলেন, ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হলে স্থানীয় ১৭টি গ্রামের কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অবসান ঘটবে, যা সরাসরি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫-২৬ অর্থবছরের 'অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি'র আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রায় ৭৭ লক্ষ ১৯ হাজার ২৩৩ টাকা ব্যয়ে এই খনন কাজে স্থানীয় শ্রমিকদের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত করা হয়েছে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, খনন কাজ শেষ হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।


আরও খবর