নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড

লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী।

লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। লাখাইয়ে কয়েকদিনের অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বোরো ধানের ফসল। হাওরের পাশাপাশি অন্য এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসল ঘরে তুলতে না পাড়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকেরা জানান, অব্যাহত বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়ে আগাম বন্যা হয়েছে অনেক এলাকায়। এতে হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। পাকা বোরো ধান ঘরে তুলতে না পাড়ায় অনেক কৃষক পাগল হয়ে গেছেন। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে লাখাই উপজেলায় ১১ হাজার ২২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭০ হেক্টর বেশি। সরেজমিনে লাখাই উপজেলার সাতবিলা হাওরে দেখা যায় অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে প্রায় হাজার হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। সাতবিলা হাওরের কৃষক আরিফ মিয়া বলেন, ধান কাটার সময় হাওরের সব ধান তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ করে ধান চাষ করছেন। এসব কৃষক কিভাবে ঋণ পরিশোধ করবেন। হঠাৎ বৃষ্টিতে আমাদের এতো ক্ষতি হবে বুঝতে পারিনি। ৫৭ বছরের কৃষাণী মনোয়ারা বলেন,বন্যার পানি আমাদের সব নিয়া গেল,আর কিছু রইলো না,জীবন কিভাবে কাটবে একমাত্র আল্লাহই ভাল জানে,ঋণ করে ৫কেয়ার ক্ষেত করেছিলাম, পানির তলে সব চলে গিয়াছিলো, গত ২দিন আগে ১হাজার টাকা জনপ্রতি দিনমুজরী দিয়ে কিছু ধান তুলে আনছি, কিন্তু শুনলাম ৬০০টাকা মন ধরে বিক্রি হচ্ছে, খবরটা শুনে আকাশটা মাথায় পড়লো,আমাদের আর উপায় নাই। আরেক কৃষক আজদু মিয়া বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। ঋণ করে বোরো ধান চাষ করেছিলাম। আজ সবকিছু ডুবে গেছে। আমার ভাগ্যটাই খারাপ। কৃষাণী ছালেকা বেগম বলেন,ঋণ করে তিন কেয়ার বোরোধান চাষ করেছিলাম, বন্ন্যায় নিয়া গেল মাথা উঁচু ঋণ,আর কয়দিন পরে একমাত্র ছেলের বউয়ের সিজার করতে হবে, টাকা নেই, আল্লাহই জানে আমাদের কি উপায় হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল হাসান বলেন এবারের ভারী বর্ষনের ফলে মাঝারি অঞ্চলের ৬০-৭০ হেক্টর জমির বোরোধান এরই মধ্যে তলিয়ে গেছে। তবে আশাকরা যায় আবহাওয়ার বৈরী আচরণের পরিবর্তন হবে এবং বৃষ্টি পাত নতুন করে না হলে পানি নেমে যাবে।ফসলের তেমব ক্ষতি হবে না।
Tag
আরও খবর




6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে



6a88262261018-210826041914.webp
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

২ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে