মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি

অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি


অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী :

নোয়াখালীর সেনবাগে প্রশাসনের অনুমতি ছাড়া বৈশাখী মেলার আয়োজন ও বিদ্যুতের অপচয়ের অভিযোগে একটি মেলা ভেঙে দিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া এলাকায় আইযুব আলীর ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেখানে ব্যাপক আলোকসজ্জা করে বৈশাখী মেলার আয়োজন করা হয়। পাশাপাশি অনুমতি ছাড়াই স্থানীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের ছবি ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়। বিষয়টি জানার পর এমপি স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেলাটি ভেঙে দেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এমপির এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, অনুমতিহীন আয়োজন ও অনিয়মের বিরুদ্ধে এটি একটি ইতিবাচক উদ্যোগ। স্থানীয়দের মতে, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিষয়ে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, আমি এলাকায় এসে অনুমোদনহীন মেলার বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছবি ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ অননুমোদিত। এছাড়া সরকার নির্ধারিত সময়ের বাইরে আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয় করা হচ্ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে আমি নিজেই মেলাটি ভেঙ্গে দিয়েছি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, সংসদ সদস্যের ছবি ব্যবহার করে অনুমোদনহীন মেলার আয়োজন করা হয়। জানতে পেরে সংসদ সদস্য নিজেই ঘটনাস্থলে গিয়ে মেলাটি ভেঙে দেন।

আরও খবর