চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ী ও পূর্বের মাদক মামলায় পলাতক ০১জনসহ সর্বমোট ০৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  

বুধবার কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর  নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে উপজেলার সাচার পুলিশ ক্যাম্পে কর্মরত এস আই সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর দাশ বাড়ির খুদিরাম দাশের ছেলে  চিহ্নিত মাদক ব্যবসায়ী রাম প্রসাদ প্রঃ রায় প্রসাদ(৪০) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। সাচার এলাকা থেকে মালিগাঁও ব্যাপারী বাড়ির খোকন মিয়ার ছেলে 

 চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ(২৬),কে  ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।  

এসআই(নিঃ)/ মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন প্রসন্নকাপ গ্রাম থেকে 

বকাউল বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াছিন বকাউল(৫৫) কে  ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। 

এসআই(নিরস্ত্র) মোঃ সোহেল খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন দোজানা গ্রাম থেকে 

ফতেপুর বেপারী বাড়ির মোঃ আবুল খায়েরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম রনি(৩০), কাঁদলা ইউনিয়নের বড়ইগাঁও পাটোয়ারী বাড়ির আবু সাঈদের ছেলে রাসেল(২৫),ফতেপুর মজুমদার বাড়ির মৃত ইকবাল মিয়ার ছেলে ইমন(১৯),ফতেপুর  ভূইয়া বাড়ির মোজাম্মেলের ছেলে 

মোঃ নাঈম(২০),কে ৩৮ পিস ইয়াবাসহ আটক করেন। পরে আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এছাড়াও এসআই(নিরস্ত্র) রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  আকানিয়া গ্রাম থেকে পূর্বের মাদক মামলার পলাতক আসামী আকানিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ কামরুল হাসান(৩৪),কে গ্রেফতার করেন। মামলা নং- ৩৩, তারিখ- ২৭/০৪/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।  আসামীদেরকে গত ০৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর