অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে কলেজছাত্রীর লাশ উদ্ধার

আত্মহত্যা

নওগাঁর নিয়ামতপুরে ছোট ভাইয়ের সঙ্গে টেলিভিশন দেখা নিয়ে কথা কাটাকাটিতে আত্মহত্যা করেছে কলেজ শিক্ষার্থী। নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার (৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা শিক্ষার্থীরা নাম  সুমনা দাস (১৫)। তার মরদেহ 

সুমনা দাস বালাহৈর গ্রামের দুলাল দাসের মেয়ে এবং নিয়ামতপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় ৮ বছরের ছোট ভাইয়ের সাথে সুমনার কথা-কাটাকাটি হয়ে আসছিল। শুক্রবার রাতে টিভি দেখাকে কেন্দ্র করে ভাইবোনের মধ্যে কথা কাটাকাটি হয় । শনিবার সকালে বাবা-মা বাড়ির অনুপস্থিতিতে মূল দরজা আটকিয়ে বারান্দায় গলায় ফাঁস দেয়।

পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুমনা দাসের বাবা দুলাল দাস বলেন, রাতে টিভি দেখা নিয়ে ভাই-বোনের মাঝে মান-অভিমান হয়। বিষয়টি নিয়ে মেয়েকে আমি বোঝানোর জন্য বকাবকি করি। না খেয়েই মেয়েটা রাতে ঘুমিয়ে পড়ে। সকালে আমি ও আমার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। ১০টার পর আমার মামাতো ভাই ফোন দিয়ে জানায় সুমনা আত্মহত্যা করেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ২৭ মিনিট আগে