ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং

নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত



নওগাঁয় সরকারের ঘোষিত অগ্রাধিকারভিত্তিক জনকল্যাণমূলক কর্মসূচির ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় নওগাঁ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে সহযোগিতা করে নওগাঁ জেলা পরিষদ।


প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।


তিনি আরও বলেন, এসব কর্মপরিকল্পনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।


প্রেস ব্রিফিংয়ে ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা সম্প্রসারণ, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং কৃষক কার্ডের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষি সেবা প্রদান।


এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক স্বস্তি দিতে কৃষি ঋণ মওকুফ কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।


ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয় ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, জেলার প্রতিটি উপজেলায় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জনে জেলা তথ্য অফিস কাজ করে যাচ্ছে।


এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের শেষাংশে আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর