শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন

বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় নদীভাঙনের শিকার বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে গতিশীল পদক্ষেপ নিতে মাঠপর্যায়ে জরুরি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
​বুধবার বিকেলে ভাঙন কবলিত ইছামারা এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।
​পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা এবং সহকারী প্রকৌশলী মাহমুদুল জাকী। কর্মকর্তারা ভাঙনের তীব্রতা ও টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখেন এবং দ্রুততম সময়ে ভাঙন ঠেকানোর জন্য জিও ব্যাগ বা জরুরি প্রতিরক্ষামূলক কাজ শুরুর আশ্বাস দেন।
​এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দও প্রশাসনের সাথে একাত্ম হয়ে ভাঙন রোধে মতামত তুলে ধরেন। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনিম এবং স্থানীয় বিএনপি নেতা মোখলেসুর রহমান হিলটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, নদীভাঙন কবলিত মানুষের জানমাল রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক তৎপরতায় স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আশার আলো দেখা গেলেও, তারা নদীভাঙনের স্থায়ী সমাধানের জন্য স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর