ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন !

জামালপুরের বকশীগঞ্জে মাদক মামলায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এঘটনায় এদের মধ্যে মাত্র একজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 


যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলো, 

উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নূর আলম এবং সাংগঠনিক সম্পাদক তানজিদ জাহান বাবু।



আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে  হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


একইদিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন এবং সদস্যসচিব শহিদুল হক দুলাল যৌথ স্বাক্ষরে মাদক কাণ্ডে জড়িত থাকার দায়ে শুধু মাসুম মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।



বকশীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদের নেতৃত্বে ইউনিয়নের কামালপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের ওই তিন নেতাকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে নিষিদ্ধ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এঘটনায় বকশীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মকবুল হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তিন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশী অভিযান অব্যাহত। 



উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়ে মাসুম মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


একই মাদক মামলায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূর আলম এবং সাংগঠনিক সম্পাদক তানজিদ জাহান বাবু কারাগারে গেলেও তাদেরকে কেন দলীয পদ থেকে বহিষ্কার করা হয়নি; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনি সুন্দর কথা বলেছেন। আগামীকালই ওই দুইজনকেও বহিষ্কার করা হবে।'


আরও খবর